আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা আশুলিয়ায় সাংবাদিকের উপর হামলা আন্তর্জাতিক নার্সেস দিবসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত** ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ পালিত সুপ্রিম কোর্টের আদেশ উপেক্ষার অভিযোগে খুলনায় ৮ খেয়াঘাটে পারানি আদায় অব্যাহত *সাবেক প্রতিমন্ত্রী ও এমপিসহ ৭ জনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের** প্রধানমন্ত্রী তারেক রহমানের কেএমপি পুনাক স্টল পরিদর্শন অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *শ্রম খাতে দুর্নীতি: সাবেক প্রতিমন্ত্রী ও পরিচালকের বিরুদ্ধে চার্জশীট দাখিল** পুলিশের ৬ কর্মকর্তার বদলি, নতুন পদায়ন আদেশ জারি** খুলনায় ৯৩ হাজারের বেশি শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা** **📰 তেরখাদায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ** *🔴 দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা** খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১** যশোর বোর্ডে এসএসসি শুরু মঙ্গলবার, খুলনায় প্রস্তুতি সম্পন্ন** মোংলা বন্দরে পুরোনো সিন্ডিকেটের দৌরাত্ম্য: জিম্মি নৌপরিবহন খাত, কোটি টাকার বকেয়া**
ad728

যশোর বোর্ডে এসএসসি শুরু মঙ্গলবার, খুলনায় প্রস্তুতি সম্পন্ন**

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 4, 2026
  • সংবাদটি দেখেছেন: 64
ছবির ক্যাপশন : যশোর বোর্ডে এসএসসি শুরু মঙ্গলবার, খুলনায় প্রস্তুতি সম্পন্ন**



মো: আল-মাহফুজ শাওন : খুলনা :
 
খুলনা: যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় মোট ২৬ হাজার ৭০০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। যা গত বছরের ২৭ হাজার ৫১৪ জনের তুলনায় কিছুটা কম। মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এ পরীক্ষা।
 
খুলনা জেলায় মোট কয়েকটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্রগুলো হলো—জিলা স্কুল, মুহসীন মাধ্যমিক বিদ্যালয়, পাবলিক কলেজ, নৌবাহিনী স্কুল, গভঃ ল্যাবরেটরি স্কুল, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, সোনাডাঙ্গা কলেজিয়েট স্কুল, কেডিএ খানজাহান আলী স্কুল, ক্যান্টনমেন্ট পাবলিক মাধ্যমিক বিদ্যালয়সহ জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান।
 
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষাকে নকলমুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গত ৭ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।
 
পরীক্ষার প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২০ মে লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728