আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা আশুলিয়ায় সাংবাদিকের উপর হামলা আন্তর্জাতিক নার্সেস দিবসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত** ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ পালিত সুপ্রিম কোর্টের আদেশ উপেক্ষার অভিযোগে খুলনায় ৮ খেয়াঘাটে পারানি আদায় অব্যাহত *সাবেক প্রতিমন্ত্রী ও এমপিসহ ৭ জনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের** প্রধানমন্ত্রী তারেক রহমানের কেএমপি পুনাক স্টল পরিদর্শন অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *শ্রম খাতে দুর্নীতি: সাবেক প্রতিমন্ত্রী ও পরিচালকের বিরুদ্ধে চার্জশীট দাখিল** পুলিশের ৬ কর্মকর্তার বদলি, নতুন পদায়ন আদেশ জারি** খুলনায় ৯৩ হাজারের বেশি শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা** **📰 তেরখাদায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ** *🔴 দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা** খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১** যশোর বোর্ডে এসএসসি শুরু মঙ্গলবার, খুলনায় প্রস্তুতি সম্পন্ন** মোংলা বন্দরে পুরোনো সিন্ডিকেটের দৌরাত্ম্য: জিম্মি নৌপরিবহন খাত, কোটি টাকার বকেয়া**
ad728

ফুলতলায় কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে ডিশ লাইনের কর্মী খুন, দাফন সম্পন্ন**

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026
  • সংবাদটি দেখেছেন: 114
ছবির ক্যাপশন : ফুলতলায় কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে ডিশ লাইনের কর্মী খুন, দাফন সম্পন্ন**


**নিজস্ব প্রতিবেদক (খুলনা):** খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ছুরিকাঘাতে নিহত ডিশ লাইনের কর্মী সাব্বির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ আসর দামোদর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে উপজেলা সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে সাব্বির তার বন্ধু নীরব ও স্বাধীনকে নিয়ে ইউনিয়ন ভূমি অফিসের পশ্চিম পাশে আড্ডা দিতে গেলে একটি মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে কিশোর গ্যাং সদস্যদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় সাব্বিরসহ তিনজন ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
 
আহতদের উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণে সাব্বিরের মৃত্যু হয়। গুরুতর আহত নীরব ও স্বাধীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে; নীরবের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
 
শুক্রবার ময়নাতদন্ত শেষে সাব্বিরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
 
ফুলতলা নেট ভিশনের স্বত্বাধিকারী প্রদ্যুৎ কুমার বিশ্বাস জানান, সাব্বির অত্যন্ত ভদ্র ও বিনয়ী ছেলে ছিল এবং মাসিক ৮ হাজার টাকা বেতনে ডিশ লাইনের কাজ করত।
 
ফুলতলা থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল বলেন, “বন্ধুদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728