আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা আশুলিয়ায় সাংবাদিকের উপর হামলা আন্তর্জাতিক নার্সেস দিবসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত** ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ পালিত সুপ্রিম কোর্টের আদেশ উপেক্ষার অভিযোগে খুলনায় ৮ খেয়াঘাটে পারানি আদায় অব্যাহত *সাবেক প্রতিমন্ত্রী ও এমপিসহ ৭ জনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের** প্রধানমন্ত্রী তারেক রহমানের কেএমপি পুনাক স্টল পরিদর্শন অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *শ্রম খাতে দুর্নীতি: সাবেক প্রতিমন্ত্রী ও পরিচালকের বিরুদ্ধে চার্জশীট দাখিল** পুলিশের ৬ কর্মকর্তার বদলি, নতুন পদায়ন আদেশ জারি** খুলনায় ৯৩ হাজারের বেশি শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা** **📰 তেরখাদায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ** *🔴 দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা** খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১** যশোর বোর্ডে এসএসসি শুরু মঙ্গলবার, খুলনায় প্রস্তুতি সম্পন্ন** মোংলা বন্দরে পুরোনো সিন্ডিকেটের দৌরাত্ম্য: জিম্মি নৌপরিবহন খাত, কোটি টাকার বকেয়া**
ad728

লামার মাতামুহুরি নদী তীর সংরক্ষণে ব্লক বসানোর কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : May 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 101
ছবির ক্যাপশন : বান্দরবানের লামায় মাতামুহুরি নদীর তীর সংরক্ষণ প্রকল্পে ব্লক বসানোর কাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণের অভিযোগ উঠেছে।

বান্দরবান প্রতিনিধি, মো. আলী হোসেন:

বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরি নদীর তীর ও শহর রক্ষায় চলমান ব্লক বসানোর কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পটি দুইটি প্যাকেজে বিভক্ত হয়ে দুইটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হলেও শুরু থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের কাজের তদারকির দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। ফলে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, সিমেন্টের পরিমাণ কম দেওয়া, ময়লাযুক্ত পাথর ও স্থানীয় নদীর বালু ব্যবহার করে ব্লক তৈরি করা হচ্ছে, যা প্রকল্পের গুণগত মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, কাজের শেষ পর্যায়ে এসেও তদারকির অভাবে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সরাসরি উপস্থিতি না থাকায় শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে, যা অনিয়ম ও দুর্নীতির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।
জানা গেছে, প্রায় এক হাজার মিটার এলাকাজুড়ে নদীতে প্রায় দেড় লাখ ব্লক ডাম্পিং করার কথা রয়েছে। সংশ্লিষ্ট এক কর্মচারী জানান, নদীর ঢালুর প্রায় ১৮.২০ মিটার প্লেসিংয়ের নিচে ৯.২০ মিটার জিকজ্যাক পদ্ধতিতে ব্লক ফেলে ডাম্পিং করা হয়েছে। তবে বাস্তবে কত সংখ্যক ব্লক ডাম্পিং করা হয়েছে, সে বিষয়ে সাইটে কর্মরতদের সুনির্দিষ্ট কোনো ধারণা নেই, যা কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সৃষ্টি করেছে।
এছাড়া ব্লক ডাম্পিংয়ের হিসাব রাখার জন্য পানি উন্নয়ন বোর্ডের কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনাস্থলে দেখা যায়নি। প্রকল্প অনুযায়ী ঢালুর উপরে ১ মিটার গাইড ওয়াল নির্মাণের কথা থাকলেও এখনো সেই কাজ শুরু হয়নি। একইভাবে নদীর সঙ্গে সংযুক্ত ঝিরির মুখে ১০ মিটার পর্যন্ত ব্লক বসানো ও প্লেসিংয়ের কাজ করার কথা থাকলেও তা যথাযথভাবে সম্পন্ন হয়নি বলে অভিযোগ রয়েছে।
প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্লকের নিচে জিও-টেক্সটাইল (জিওরোল) বিছিয়ে তার ওপর কংক্রিট দিয়ে ব্লক বসানোর কথা থাকলেও সরেজমিনে দেখা যায়, কংক্রিটের পুরুত্ব এক ইঞ্চিরও কম। অথচ নির্ধারিত পুরুত্ব কত হওয়া উচিত—সে বিষয়েও সাইটে নিয়োজিত কর্মীরা কোনো সঠিক তথ্য দিতে পারেননি।
গত ১০ এপ্রিল এ বিষয়ে আনিস নামের এক ম্যানেজারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কাজের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি। অপরদিকে, সাইটে উপস্থিত এক ব্যক্তি নিজেকে সাংবাদিক ও প্রশাসনের ঘনিষ্ঠ বলে দাবি করে তার প্রভাবের কথা উল্লেখ করেন।
এদিকে, কয়েক সপ্তাহ আগে ঠিকাদারী প্রতিষ্ঠান ‘হাসিবুল এন্টারপ্রাইজ’-এর এক প্রতিনিধি জানান, স্থানীয় কিছু ব্যক্তির মাধ্যমে তুলনামূলক বেশি দামে স্থানীয় বালু কিনে কাজ করতে বাধ্য হয়েছেন তারা। তবে কাজের গুণগত মান বজায় রেখেই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
ঠিকাদারী প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী জুন ২০২৬ এর মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে।
তবে প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে একাধিকবার চেষ্টা করেও বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের কোনো প্রকৌশলীর বক্তব্য পাওয়া যায়নি। এ অবস্থায় প্রকল্পের স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
প্রতিবেদক:
মো. আলী হোসেন
বান্দরবান প্রতিনিধি

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728