আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা আশুলিয়ায় সাংবাদিকের উপর হামলা আন্তর্জাতিক নার্সেস দিবসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত** ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ পালিত সুপ্রিম কোর্টের আদেশ উপেক্ষার অভিযোগে খুলনায় ৮ খেয়াঘাটে পারানি আদায় অব্যাহত *সাবেক প্রতিমন্ত্রী ও এমপিসহ ৭ জনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের** প্রধানমন্ত্রী তারেক রহমানের কেএমপি পুনাক স্টল পরিদর্শন অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *শ্রম খাতে দুর্নীতি: সাবেক প্রতিমন্ত্রী ও পরিচালকের বিরুদ্ধে চার্জশীট দাখিল** পুলিশের ৬ কর্মকর্তার বদলি, নতুন পদায়ন আদেশ জারি** খুলনায় ৯৩ হাজারের বেশি শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা** **📰 তেরখাদায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ** *🔴 দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা** খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১** যশোর বোর্ডে এসএসসি শুরু মঙ্গলবার, খুলনায় প্রস্তুতি সম্পন্ন** মোংলা বন্দরে পুরোনো সিন্ডিকেটের দৌরাত্ম্য: জিম্মি নৌপরিবহন খাত, কোটি টাকার বকেয়া**
ad728

সাপাহারে পহেলা বৈশাখ উদযাপন, পান্তা ভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে মুখর কলেজ প্রাঙ্গণ

প্রতিবেদকের তথ্য : দৈনিক জাগ্রত সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026
  • সংবাদটি দেখেছেন: 99
ছবির ক্যাপশন : সাপাহারে পহেলা বৈশাখ উদযাপন, পান্তা ভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে মুখর কলেজ প্রাঙ্গণ



নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
আজ পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী চৌধুরী চান মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

সকাল আটটায় কলেজ প্রাঙ্গণে পান্তা ভাতের আয়োজনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং শিক্ষার্থীরা। সবাই একসাথে পান্তা ভাত উপভোগের মাধ্যমে বাঙালির ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরেন।

পান্তা ভাত শেষে কলেজ প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বাংলা নববর্ষের গুরুত্ব ও বাঙালির সংস্কৃতি রক্ষার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সাপাহার উপজেলা প্রাঙ্গণে গিয়ে কিছু সময় অবস্থান করে এবং সেখানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে পুনরায় র‍্যালি বের হয়ে উপজেলা চত্বর ও জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং নববর্ষ বরণের আনন্দে শিক্ষার্থীসহ সকলের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728