Logo
প্রিন্টের তারিখ: 26 July 2026 | প্রকাশের তারিখ: Jul 26, 2026

সংবাদ শিরোনাম : আন্তর্জাতিক নার্সেস দিবসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত**

আন্তর্জাতিক নার্সেস দিবসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত**

মো: আল-মাহফুজ শাওন 

আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে হাসপাতালের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
 
র‍্যালিতে হাসপাতালের নার্সিং কর্মকর্তা, চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নার্সদের পেশাগত মর্যাদা, মানবসেবায় তাদের অবদান এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নার্সদের ভূমিকা তুলে ধরে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করেন।
 
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, একজন রোগীর সুস্থতার পেছনে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিন-রাত নিরলস পরিশ্রমের মাধ্যমে নার্সরা মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। স্বাস্থ্যখাতের উন্নয়নে দক্ষ ও মানবিক নার্সিং সেবা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
 
বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক নার্সেস দিবস শুধু উদযাপনের বিষয় নয়, বরং নার্সদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত উন্নয়নের বিষয়েও সচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
 
অনুষ্ঠান শেষে নার্সদের পেশাগত দায়িত্ব পালনে আরও আন্তরিকতা ও মানবিক সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF