Logo
প্রিন্টের তারিখ: 26 July 2026 | প্রকাশের তারিখ: Jul 26, 2026

সংবাদ শিরোনাম : প্রধানমন্ত্রী তারেক রহমানের কেএমপি পুনাক স্টল পরিদর্শন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কেএমপি পুনাক স্টল পরিদর্শন

মো: আল-মাহফুজ শাওন 

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত পুনাক মেলার উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী । উদ্বোধন শেষে তিনি তাঁর সহধর্মিনী ফার্স্ট লেডি -কে সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
 
এ সময় প্রধানমন্ত্রী খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) পুনাক স্টল ঘুরে দেখেন এবং স্টলে প্রদর্শিত বিভিন্ন পণ্যের গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন। কেএমপি পুনাক সভানেত্রী আসমা খানম প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিনীকে স্টলে থাকা প্রতিটি পণ্য সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
 
খুলনার ঐতিহ্য ও সংস্কৃতিকে রাজধানীসহ সারা দেশের মানুষের কাছে তুলে ধরতে কেএমপি পুনাক স্টলে স্থান পেয়েছে সুন্দরবনের খাঁটি মধু, খুলনার বিখ্যাত চুইঝাল এবং বিভিন্ন ধরনের সুস্বাদু আচারসহ নানা ঐতিহ্যবাহী পণ্য। এসব পণ্য খুলনার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে আকর্ষণীয়ভাবে স্টলে উপস্থাপন করা হয়েছে।
 
স্টল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী পুনাক নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফটোসেশনে অংশ নেন।
 
এ সময় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF