Logo
প্রিন্টের তারিখ: 16 April 2026 | প্রকাশের তারিখ: Apr 16, 2026

সংবাদ শিরোনাম : গঙ্গাচড়ায় ২১ বোতল কোডিনযুক্ত ইসকাপ উদ্ধার সহ একজন মাদক কারবারি গ্রেফতার

গঙ্গাচড়ায় ২১ বোতল কোডিনযুক্ত ইসকাপ উদ্ধার সহ একজন মাদক কারবারি গ্রেফতার

 রংপুর প্রতিনিধি:

রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গঙ্গাচড়া মডেল থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২১ বোতল কোডিনযুক্ত নেশাজাতীয় সিরাপ ‘ইসকাপ’ উদ্ধার করেছে। এ সময় একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ এপ্রিল ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গঙ্গাচড়া উপজেলার ৭নং গজঘন্টা ইউনিয়নের হাবু বালারঘাট বাজার সংলগ্ন বালারঘাট ব্রিজ (কাকিনা–রংপুর সড়ক) এর উত্তর পাশে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকস দল। অভিযানে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার স্রতিধর এলাকার আব্দুর সাত্তারের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)–কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তি ও দেখানো মতে তার হেফাজত থেকে ২১ বোতল কোডিনযুক্ত ‘Eskuf’ উদ্ধার করে জব্দ করা হয়।

ডিবি পুলিশ উদ্ধারকৃত আলামতসহ আসামিকে গঙ্গাচড়া মডেল থানায় হস্তান্তর করে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় একটি মামলা (মামলা নং–১১, তারিখ: ১৬/০৪/২০২৬) রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।
দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF