🚨 জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি 🚨
দৈনিক জাগ্রত সময়–এ সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে।
সাংবাদিকতা করতে আগ্রহী? নিজের এলাকায় সংবাদ প্রকাশ করতে চান?
📞 যোগাযোগ করুন: 01324763204
লালমনিরহাটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি আধুনিক আন্তঃনগর ট্রেন। সেই প্রত্যাশার প্রেক্ষিতে চালু হয় ‘বুড়িমারী এক্সপ্রেস’। তবে ট্রেনটি বুড়িমারী পর্যন্ত না গিয়ে লালমনিরহাট স্টেশনেই যাত্রা শেষ করায় স্থানীয়দের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
এলাকাবাসীর প্রশ্ন—যে ট্রেনের নাম ‘বুড়িমারী এক্সপ্রেস’, সেটি কেন বুড়িমারী পর্যন্ত চলাচল করে না? বুড়িমারী ও আশপাশের কয়েক লক্ষ মানুষের জন্য সরাসরি রেলসেবা নিশ্চিত না হওয়ায় যোগাযোগব্যবস্থায় সীমাবদ্ধতা রয়ে গেছে।
বুড়িমারী স্থলবন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ সীমান্তবন্দর। এখান থেকে সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় করে। সেই প্রেক্ষাপটে লালমনিরহাট–বুড়িমারী রেলপথ আধুনিকায়ন এবং ট্রেন চলাচল সম্প্রসারণ সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল।
এলাকাবাসীর দাবি:
ট্রেনটি সরাসরি বুড়িমারী পর্যন্ত সম্প্রসারণ
রেললাইন উন্নয়ন ও আধুনিকীকরণ
উন্নতমানের কোচ সংযোজন
নির্ভরযোগ্য ও নিয়মিত সময়সূচি
নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতি এলাকাবাসীর আহ্বান—সংসদে বিষয়টি উত্থাপন করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হোক।
রিপোর্টার তথ্য
মোঃ সজিব মিয়া
ক্রাইম রিপোর্টার
হাতীবান্ধা, লালমনিরহাট
দৈনিক জাগ্রত সময়
নিউজটি পোস্ট করেছেন :
দৈনিক জাগ্রত সময়